মেঘনা উপজেলা বিএনপির ৩৯ সদস্যের আহবায়ক কমিটি অনুমোদন: রমিজ আহ্বায়ক, মিজান সদস্য সচিব দৈনিক স্বদেশকণ্ঠ দৈনিক স্বদেশকণ্ঠ প্রকাশিত: ১২:০৫ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৬ মেঘনা উপজেলা বিএনপির ৩৯ সদস্যের আহবায়ক কমিটি অনুমোদন: রমিজ আহ্বায়ক, মিজান সদস্য সচিব় নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা | কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ৩৯ সদস্য বিশিষ্ট এই কমিটিতে রমিজ উদ্দিন লন্ডনী (মুগারচর) আহ্বায়ক এবং এম এম মিজান (বড়কান্দা) সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন। ২৬ এপ্রিল (২০২৬) কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক আক্তারুজ্জামান সরকার ও সদস্য সচিব এ.এফ.এম তারেক মুন্সি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। দলীয় সূত্র জানায়, মেঘনা উপজেলা বিএনপিকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে উপজেলার আওতাধীন ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি পুনর্গঠন করে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। রমিজ উদ্দিন লন্ডনী ও এম এম মিজানকে শীর্ষ পদে মনোনীত করায় কুমিল্লা উত্তর জেলা বিএনপির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তারা আশা প্রকাশ করেন, এই কমিটির নেতৃত্বে মেঘনায় বিএনপি ও এর অঙ্গসংগঠন আরও সুসংগঠিত হবে। SHARES মেঘনা বিষয়: