দাউদকান্দি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৬

দাউদকান্দি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান।

রাসেল সুমন , দাউদকান্দি, কুমিল্লা:

যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ স্লোগানকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে কুমিল্লার দাউদকান্দি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ পরিচালনা করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) পৌর প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আওতায় মশক নিধন, লিফলেট বিতরণ, জমে থাকা পানি অপসারণ এবং জনসচেতনতামূলক প্রচারণা চালানো হয়।

দাউদকান্দি পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) নাহিদ আহমেদের সভাপতিত্বে অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। এ সময় দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জাকির হোসেন উপস্থিত ছিলেন।

অভিযানের অংশ হিসেবে দাউদকান্দি পৌরসভার ৫ ও ৬ নং ওয়ার্ডের সাহাপাড়া,সবজিকান্দি ও দোনারচর এলাকায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। এসব এলাকায় ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন, কীটনাশক ছিটানো এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

এ ছাড়া সাহাপাড়া এলাকায় বিভিন্ন পাত্র ও ড্রামে জমে থাকা পানি অপসারণ করা হয়। একই সঙ্গে বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের বিষয়ে স্থানীয় বাসিন্দাদের পরামর্শ দেওয়া হয়। জনসাধারণকে সচেতন করতে মাইকিংও করা হয়।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া, সাবেক যুগ্ম আহ্বায়ক এম এ সাত্তার, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নুর মোহাম্মদ সেলিম সরকার, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক পিটার চৌধুরী, পৌর বিএনপির সদস্যসচিব কাওছার আলম, উপজেলা যুবদলের সদস্যসচিব রোমান খন্দকার এবং পৌর যুবদলের আহ্বায়ক শরিফ চৌধুরী,পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মোল্লা জামাল,পৌর জাসাসের আহবায়ক মোল্লা সোহেল,পৌর ছাএদলের আহবায়ক রাসেল মিয়া সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ সময় ড. খন্দকার মারুফ হোসেন বলেন,বাংলাদেশের অন্যতম ডেঙ্গুপ্রবণ এলাকা দাউদকান্দি পৌরসভা তাই ডেঙ্গু প্রতিরোধে এ ধরনের পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের পাশাপাশি নাগরিকদের নিয়মিত বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র ও অন্যান্য স্থানে জমে থাকা পানি অপসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়। জনসচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।