চেঙ্গাকান্দি নিবাসী হৃদয়ের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া দৈনিক স্বদেশকণ্ঠ দৈনিক স্বদেশকণ্ঠ প্রকাশিত: ১১:০০ পূর্বাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৬ চেঙ্গাকান্দি নিবাসী হৃদয়ের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া স্টাফ রিপোর্টার: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গভীর শোকের সাথে জানানো যাচ্ছে যে, চেঙ্গাকান্দি নিবাসী মরহুম হাজী জলিল মোল্লার নাতি এবং হোসেন মোল্লার বড় ছেলে হৃদয় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি দাউদকান্দি পৌরসভার মাদারল্যান্ড প্রতিষ্ঠানের শাহজালাল খন্দকারের আদরের ভাগিনা ছিলেন। তাঁর এই আকস্মিক প্রয়াণে পরিবার, আত্মীয়-স্বজনসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। মৃতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং মহান আল্লাহ তাআলার দরবারে তাঁর জান্নাতুল ফেরদৌস নসিবের জন্য দোয়া প্রার্থনা করা হচ্ছে। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবার-বর্গ যেন এই গভীর শোক সহ্য করতে পারেন, সেজন্য সকলের কাছে দোয়া ও ধৈর্যের তাওফিক কামনা করা হয়েছে। SHARES দাউদকান্দি বিষয়: