মেঘনায় মুগারচর-লক্ষণখোলা খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন ড. খন্দকার মারুফ হোসেন দৈনিক স্বদেশকণ্ঠ দৈনিক স্বদেশকণ্ঠ প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৬ মেঘনায় মুগারচর-লক্ষণখোলা খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন ড. খন্দকার মারুফ হোসেন নিজস্ব প্রতিবেদক, মেঘনা (কুমিল্লা)|| মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষিত সরকারের দেশব্যাপী যুগান্তকারী খাল খনন কার্যক্রমের অংশ হিসেবে কুমিল্লার মেঘনা উপজেলার লক্ষণখোলা গ্রামে মুগারচর-লক্ষণখোলা খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে ।১৬ এপ্রিল ২০২৬ রোজ বৃহস্পতিবার দুপুরে স্থানীয় জনগণের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রীম কোর্টের বিশিষ্ট আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী আক্তার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহীদুল ইসলাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ রমিজ উদ্দিন লন্ডনী, এম এম মিজানুর রহমান, সালাউদ্দিন সরকার, দিলারা শিরীন এবং উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা ফখরুদ্দিন রাজী প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ড. খন্দকার মারুফ হোসেন বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন অনুযায়ী দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি, পানি ব্যবস্থাপনা উন্নয়ন এবং জলাবদ্ধতা দূর করতে এই খাল খনন কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুগারচর-লক্ষণখোলা খালটি খননের ফলে এই এলাকার কৃষকরা ব্যাপকভাবে উপকৃত হবেন এবং শুকনো মৌসুমে সেচ সুবিধা নিশ্চিত হবে।” সভাপতির বক্তব্যে ইউএনও মৌসুমী আক্তার কর্মসূচির সফল বাস্তবায়নে স্থানীয় প্রশাসন ও জনগণের সহযোগিতা কামনা করেন। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেন। উদ্বোধন শেষে মোনাজাতের মাধ্যমে কাজ শুরু হয় SHARES মেঘনা বিষয়: