দাউদকান্দিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য মিছিল, শোভাযাত্রা ও আলোচনা সভা

প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৬

দাউদকান্দিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য মিছিল, শোভাযাত্রা ও আলোচনা সভা

রাসেল সুমন।। 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার দাউদকান্দিতে বর্ণাঢ্য মিছিল, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) দাউদকান্দি উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে শহিদ রিফাত শিশু পার্ক থেকে মিছিলটি শুরু হয়ে দাউদকান্দি বাজার প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকা নিয়ে নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। ঢাকঢোলের বাদ্যে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশেম সরকার।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম এ লতিফ ভূঁইয়া, দাউদকান্দি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক পিটার চৌধুরী, যুগ্ম আহ্বায়ক কাউন্সিল সালাউদ্দিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম এ আব্দুস সাত্তার এবং কেন্দ্রীয় যুবদলের সহসাধারণ সম্পাদক মামুন ভূঁইয়া।
উপজেলা যুবদলের আহ্বায়ক শাহ আলম, সদস্যসচিব রোমান খন্দকার, যুগ্ম আহ্বায়ক আলমগীর লায়ন, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক আহ্বায়ক ভিপি সাহাবুদ্দিন, বোরহান উদ্দিন, পৌর যুবদলের আহ্বায়ক শরিফ চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন তালুকদার, রানা সরকার ও আসাদুজ্জামান লিমনসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
এ সময় ড. খন্দকার মারুফ হোসেন বলেন, যুবশক্তিকে দেশ গড়ার কর্মশক্তিতে রূপান্তরিত করার লক্ষ্য নিয়ে ১৯৭৮ সালের ২৭ অক্টোবর বিএনপির প্রতিষ্ঠাতা ও তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান যুবদল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি বিএনপির অগ্রভাগের শক্তি হিসেবে কাজ করছে। যুবদলের নেতাকর্মীরা রাজপথের লড়াকু সৈনিক হিসেবে দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখে চলেছেন।
তিনি যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
কর্মসূচিতে দাউদকান্দি পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামাল হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল বাছেদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাসেল মিয়াসহ বিভিন্ন ইউনিয়নের যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।