দাউদকান্দিতে বর্ণাঢ্য আয়োজনে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন: সর্বস্তরের মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করলেন ড. মোশাররফ ও ড. মারুফ। দৈনিক স্বদেশকণ্ঠ দৈনিক স্বদেশকণ্ঠ প্রকাশিত: ১:৪২ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২৬ দাউদকান্দিতে বর্ণাঢ্য আয়োজনে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন: সর্বস্তরের মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করলেন ড. মোশাররফ ও ড. মারুফ। রাসেল সুমন দাউদকান্দি || যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দাউদকান্দিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। শনিবার (২১ মার্চ) সকালে দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে অংশ নেন কুমিল্লা-০১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. খন্দকার মোশাররফ হোসেন। একই সাথে নামাজ আদায় করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন। নামাজ শেষে ড. খন্দকার মোশাররফ হোসেন উপস্থিত মুসল্লি ও এলাকাবাসীর সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় তিনি দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর শান্তি ও সংহতি কামনা করেন। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে সবাইকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান। উক্ত ঈদ জামাতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের হাজারো সাধারণ মুসল্লি অংশগ্রহণ করেন। নামাজ শেষে মোনাজাতে দেশ ও জনগণের কল্যাণ এবং বিশ্বশান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। ঈদগাহ ময়দান শেষে ড. মোশাররফ ও ড. মারুফ হোসেন স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে সৌজন্য সাক্ষাত করেন। SHARES ইসলাম বিষয়: