সাচার ইউনিয়নের ভবিষ্যৎ রূপকার: তৃণমূলের আস্থার প্রতীক বিল্লাল হোসেন বাবু

প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৬

সাচার ইউনিয়নের ভবিষ্যৎ রূপকার: তৃণমূলের আস্থার প্রতীক বিল্লাল হোসেন বাবু

আবুল বাশার মিয়াজী,কচুয়া:

চাঁদপুরের কচুয়া উপজেলার ১নং সাচার ইউনিয়নের রাজনীতিতে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তরুণ ও ত্যাগী নেতা বিল্লাল হোসেন বাবু। তৃণমূলের নেতাকর্মীদের ভাষায়, তিনি কেবল একজন রাজনৈতিক কর্মী নন, বরং দীর্ঘ দেড় দশকের দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করা এক ‘তারুণ্যের আইকন’। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তার নাম এখন সাচারের সাধারণ মানুষের মুখে মুখে।
বিল্লাল হোসেন বাবুর রাজনৈতিক জীবন কুসুমাস্তীর্ণ ছিল না। বিগত আওয়ামী স্বৈরাচারী সরকারের আমলে তিনি রাজপথে ছিলেন এক আতঙ্কের নাম। আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে তিনি একাধিকবার কারাবরণ করেছেন এবং অমানবিক পুলিশি নির্যাতনের শিকার হয়েছেন। ডজনখানেক রাজনৈতিক মামলার খড়গ মাথায় নিয়েও তিনি রাজপথ ছেড়ে যাননি। জেল-জুলুম সহ্য করে দলকে সুসংগঠিত রাখতে তার এই আত্মত্যাগ তাকে সাধারণ কর্মীদের হৃদয়ে বিশেষ স্থান করে দিয়েছে। শিক্ষা মন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নেতা ড. আ ন ম এহসানুল হক মিলনের অত্যন্ত আস্থাভাজন হিসেবে পরিচিত বিল্লাল হোসেন বাবু। ড. মিলনের নির্দেশনায় সাচার ইউনিয়নে জাতীয়তাবাদী শক্তির ভিত মজবুত করতে তিনি দিনরাত কাজ করে চলেছেন। স্থানীয় নেতাকর্মীদের মতে, বিল্লাল হোসেন বাবুর মতো দুঃসময়ের কান্ডারিকে চেয়ারম্যান হিসেবে পেলে সাচার ইউনিয়ন একটি আধুনিক ও বৈষম্যহীন মডেল ইউনিয়নে পরিণত হবে।
তরুণ এই নেতা মনে করেন, দীর্ঘ সময় সাচার ইউনিয়ন কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তিনি অঙ্গীকার করেছেন—নির্বাচিত হলে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজমুক্ত একটি ইউনিয়ন উপহার দেবেন। বিশেষ করে বেকার যুবকদের কর্মসংস্থান এবং ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়নে তিনি আধুনিক প্রযুক্তিনির্ভর পরিকল্পনা গ্রহণ করতে চান।
সাচারের সাধারণ ভোটারদের মাঝে বিল্লাল হোসেন বাবুকে নিয়ে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। তারা মনে করছেন, ত্যাগী ও পরীক্ষিত নেতা হিসেবে তার হাতেই সাচারের ভবিষ্যৎ নিরাপদ।
সাচার ইউনিয়নের তরুণ প্রজন্মের কাছে বিল্লাল হোসেন বাবু আজ এক রাজনৈতিক আইকন।
স্থানীয় বাসিন্দাদের মতে, তাঁর মধ্যে কোনো অহংকার নেই; বরং আছে মানুষের প্রতি গভীর ভালোবাসা। এলাকার মাদক, সন্ত্রাস ও দুর্নীতি নির্মূল করে একটি নিরাপদ ও আধুনিক ইউনিয়ন গড়ার যে স্বপ্ন তিনি দেখছেন, তা সাধারণ মানুষের মাঝে নতুন আশার সঞ্চার করেছে পরিচ্ছন্ন ইমেজের এই নেতা ইতোমধ্যেই ইউনিয়নের সর্বস্তরের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তরুণরা তাঁকে দেখছে আগামীর পথপ্রদর্শক হিসেবে, আর মুরুব্বিরা দেখছেন একজন যোগ্য ও সৎ অভিভাবক হিসেবে। তাঁর নেতৃত্বে সাচার ইউনিয়ন হবে একটি মডেল ইউনিয়ন—এমনটাই বিশ্বাস স্থানীয়দের।