কচুয়ায় ৮ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার দৈনিক স্বদেশকণ্ঠ দৈনিক স্বদেশকণ্ঠ প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২৬ কচুয়ায় ৮ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের কচুয়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল ২০২৬) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার তেতৈয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— কচুয়া উপজেলার তেতৈয়া গ্রামের দেলোয়ার হোসেন মন্ত্রের ছেলে মনির হোসেন (৩২), ধামালুয়া গ্রামের শহীদুল্লাহ মিয়াজীর ছেলে হোসেন (২৮) এবং বাছাইয়া গ্রামের খলিলুর রহমানের ছেলে শাকিল (২১)। পুলিশ সূত্রে জানা গেছে, কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিজুল ইসলামের নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হকের নেতৃত্বে এসআই সাইফুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স তেতৈয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। এসময় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের হেফাজত থেকে ৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিজুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা (নং-২৭, তারিখ: ২৫/০৪/২০২৬) রুজু করা হয়েছে। আজ শনিবার সকালেই যথাযথ পুলিশ পাহারায় আসামিদের চাঁদপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে। SHARES অপরাধ বিষয়: