ভাতিজার টেডার আঘাতে চাচা আহত দৈনিক স্বদেশকণ্ঠ দৈনিক স্বদেশকণ্ঠ প্রকাশিত: ১:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৫ সুমন,রাসেল। ভাতিজার টেডার আঘাতে চাচা আহত চাঁদপুর কচুয়া উপজেলায় জমি নিয়ে বিরোধে ভাতিজা শুকুর আলী দেশীয় অস্ত্র টেডার আঘাতে চাচা ফয়েজ মিয়া আহত।এ ঘটনায় উভয়পক্ষের অন্তত দশজন আহত হয়েছেন।১৪ অক্টোবর ২০২৫ইং রোজ মঙ্গলবার সকালে পাথৈর ইউনিয়নের ফতেবাপুর গ্রামের আইয়ুব আলী হাজী বাড়িতে এই ঘটনা ঘটে। সরেজমিনে গিয়ে জানা যায় , দীর্ঘদিন ধরে জমি নিয়ে ফয়েজ মিয়া গং ও তাঁর ভাতিজা শুকুর আলীর মধ্যে বিরোধ চলে আসছে। দীর্ঘদিন ধরে শুকুর আলী ও তাঁর বাবা বিল্লাল হোসেন অন্য পাঁচ ভাইয়ের পৈতৃক ১০ শতাংশ জমি দখল করে রাখেন। মঙ্গলবার সকালে ওই জমিতে ঘর নির্মাণ নিয়ে কথা কাটাকাটি করে একপর্যায়ে শুকুর আলী ক্ষিপ্ত হয়ে টেডা দিয়ে তাঁর চাচা ফয়েজ মিয়াকে আঘাত করেন। আহত ফয়েজ মিয়া ফতেবাপুর গ্রামের আবু হানিফের ছেলে। তাঁকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যরা হলেন, আব্দুস সাত্তার, আব্দুল মান্নান, আব্দুল হান্নান ও শুকুর আলী আহত ফয়েজ মিয়ার ভাই আব্দুস সাত্তার বলেন, ‘আমার পৈতৃক জমিতে আমরা ঘর তুলতে গেলে আমার ভাই বিল্লাল ও ভাতিজা বাধা দেয়।কথা-কাটাকাটি একপর্যায়ে ফয়েজসহ আমাদের ওপর হামলা চালায়। আমার ভাই ফয়েজকে টেডা দিয়ে পেটে আঘাত করে।’ প্রতিপক্ষ শুকুর আলীর বাবা বিল্লাল হোসেন জানান, পৈতৃক ১০ শতাংশ জমির মালিক তারা পাঁচ ভাই। কিন্তু তার ২ শতাংশ জমির খারিজ করতে গিয়ে দেখেন। চার ভাই তাদের নামে পুরো জমি লিখে নিয়েছেন। ঘটনার দিন তাঁর ভাই ফয়েজ ঘর তুলতে গেলে বাধা দেন তারা। এতে তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম জানান, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। SHARES অপরাধ বিষয়: