লকডাউন খুলে দিয়ে সরকার কৃষাঙ্গদের মৃত্যুর দিকে টেলে দিচ্ছে :জুলিয়াস মালেমা দৈনিক স্বদেশকণ্ঠ দৈনিক স্বদেশকণ্ঠ প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ণ, মে ২৫, ২০২০ শওকত বিন আশরাফ, দক্ষিন আফ্রিকা সাউথ আফ্রিকায় লকডাউন শিথিল করার সরকারি সিদ্ধান্তের তীব্র নিন্দা,প্রতিবাদ ও বিরোধিতা করেছেন দেশটির বিরোধী দলীয় নেতা জুলিয়ান মালেমা।লকডাউন শিথিল করার ব্যাপারে গতকাল রাতে রাষ্ট্রপতির ভাষনের তীব্র সমালোচনা করেছেন এই বিরোধী দলীয় নেতা। তিনি আজ সোমাবার রাষ্ট্রপতির ভাষনের প্রতিক্রিয়া জানাতে গিয়ে নিজ কার্যালয়ে গণমাধ্যমের কাছে বলেছেন,করোনা যেখানে মহামারী আকার ধারণ করে প্রতিদিন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে তখন সরকার লকডাউন আইন শিথিল করার নামে দেশের সিংহভাগ কৃষাঙ্গ জনগোষ্ঠীকে মৃত্যুর দিকে টেলে দিচ্ছে। মালেমা বলেছেন,সরকার অর্থনীতি টিক রাখার নামে দেশের শেতাঙ্গ জনগোষ্ঠীর ব্যবসা প্রতিষ্ঠান খুলে দিয়ে কৃষাঙ্গ শ্রমিকদের এবং জনগোষ্ঠীকে মৃত্যুর দিকে টেলে দিচ্ছে। মালেমা মনে করেন,এই মূহুর্তে আরো কঠিন লকডাউন দিয়ে করোনা মুক্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করা।তিনি লকডাউন আইন শিথিল না করার জন্য সরকারের নিকট জোর দাবি জানান। SHARES আন্তর্জাতিক বিষয়: