রোমান খন্দকারের নেতৃত্বে আ’লীগের ডাকা লকডাউনে ঢাকা -চট্রগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল দৈনিক স্বদেশকণ্ঠ দৈনিক স্বদেশকণ্ঠ প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২৫ oplus_131074 রাসেল,সুমন|| রোমান খন্দকারের নেতৃত্বে আ’লীগের ডাকা লকডাউনে ঢাকা -চট্রগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল়। আ’লীগের ঘোষিত লকডাউন প্রতিহত, ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে বিক্ষোভ মিছিল ও শোডাউন করেছে দাউদকান্দি উপজেলা যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পৌরসদর বাজার, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজা, শহীদনগর, বারপাড়া, গৌরীপুর বাসস্ট্যান্ড, রায়পুর ও ইলিয়টগঞ্জ বাসস্টেশনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পৃথক পৃথক মিছিলে নেতৃত্বে ছিলেন, দাউদকান্দির উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব রোমান খন্দকার, কুমিল্লা উত্তর জেলা জাসাসের সদস্য সচিব এসএম মিজান, ছাত্রদলের আহ্বায়ক আব্দুল বাসেদ, সদস্য সচিব রিমন খন্দকার। এছাড়াও মিছিলে অংশগ্রহন করেন,দাউদকান্দি সদর উত্তর ইউনিয়নের বিএনপির সাধারন সম্পাদক মহসিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, বশির আহাম্মেদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাসেল, পৌর জাসাসের আহ্বায়ক মোল্লা সোহেল, সদস্য সচিব মধু সরকার প্রমূখ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিতে ঢাকা -চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। SHARES দাউদকান্দি বিষয়: