দাউদকান্দিতে পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তার ২৬, মোবাইল কোর্টে সাজা ১৭ জনের নিজস্ব প্রতিবেদক, দাউদকান্দি (কুমিল্লা) দৈনিক স্বদেশকণ্ঠ দৈনিক স্বদেশকণ্ঠ প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২৬ দাউদকান্দিতে পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তার ২৬, মোবাইল কোর্টে সাজা ১৭ জনের নিজস্ব প্রতিবেদক, দাউদকান্দি (কুমিল্লা) কুমিল্লার দাউদকান্দিতে মডেল থানা পুলিশের পৃথক অভিযানে ডাকাতি ও চুরি মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি এবং পুলিশ আইনের ৩৪ ধারায় অভিযুক্তসহ মোট ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ আহমেদের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে ১৭ জনকে সাজা দেওয়া হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) দাউদকান্দি মডেল থানা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন ডাকাতি মামলার আসামি, দুজন চুরি মামলার আসামি, দুজন পরোয়ানাভুক্ত আসামি এবং চারজন পুলিশ আইনের ৩৪ ধারায় অভিযুক্ত রয়েছেন। এ ছাড়া মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ১৭ জনকে সাজা দেওয়া হয়েছে। ডাকাতি মামলায় গ্রেপ্তার ব্যক্তি হলেন দাউদকান্দি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নূরপুর এলাকার শাহজালাল (৪০)। চুরি মামলায় গ্রেপ্তার দুজন হলেন সাতপাড়া এলাকার আলমগীর (৩৪) ও ঋষিপাড়া এলাকার দীপু মণ্ডল (২০)। পরোয়ানাভুক্ত গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আউটবাগ এলাকার ইয়াছিন মিয়া ও মোবারকপুর এলাকার কাদির মিয়া (৪৫)। পুলিশ আইনের ৩৪ ধারায় অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার চারজন হলেন টাঙ্গাইলের বাসিন্দা, বর্তমানে দাউদকান্দির সবজিকান্দি এলাকায় বসবাসকারী সজল (১৯), তুজারভাঙ্গা এলাকার হোসাইন (১৮), পেন্নাই এলাকার আল আমিন (৩৫) এবং দাউদকান্দি পৌরসভার কেডিসি গোডাউনের পেছনের এলাকার আসিফ (২৪)। অন্যদিকে, মোবাইল কোর্টের মাধ্যমে সাজাপ্রাপ্ত ১৭ জনের বাড়ি দাউদকান্দি উপজেলার বিভিন্ন এলাকায়। এ ছাড়া নারায়ণগঞ্জের সোনারগাঁও ও মুন্সীগঞ্জের গজারিয়া এলাকার বাসিন্দাও রয়েছেন। দাউদকান্দি মডেল থানা পুলিশ জানায়, থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে পৃথক অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের সংশ্লিষ্ট মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। SHARES অপরাধ বিষয়: