মোবাইল এবং প্রাইভেট বর্জন করে নিয়মিত পড়াশোনা করো। আমি এই স্কুলের ছাত্র ছিলাম :ড.খন্দকার মোশাররফ হোসেন দৈনিক স্বদেশকণ্ঠ দৈনিক স্বদেশকণ্ঠ প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৫ রাসেল, সুমন|| মোবাইল এবং প্রাইভেট বর্জন করে নিয়মিত পড়াশোনা করো। আমি এই স্কুলের ছাত্র ছিলাম :ড.খন্দকার মোশাররফ হোসেন সোমবার কুমিল্লার দাউদকান্দি পৌর সদরে ঐতিহ্যবাহী দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড.খন্দকার মোশাররফ হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে আগামী দিনে দেশের সেবা করো। প্রকৃত লেখাপড়া শিখতে না পারলে ভবিষ্যতে ভালো কিছু করতে পারবে না, তাই হাতের মোবাইল রেখে এবং প্রাইভেট বর্জন করে নিজে নিয়মিত পড়াশোনা করো। আমি এই স্কুলের ছাত্র ছিলাম, আমি ছাত্র জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকতা, রাজনীতির জীবনে সর্বক্ষেত্রেই প্রথম ছিলাম কারন আমি অক্লান্ত পরিশ্রম করেছি। স্কুলের সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সাবেক সচিব মোঃ নিজাম উদ্দিন, ঢাবি শিক্ষক অধ্যাপক ড. মোঃ নুরুল আমিন, বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। আরো উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম,উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে শামসুল হক,, উপজেলা বিএনপির আহবায়ক এমএ লতিফ ভুইয়া, উপজেলা সিনিয়র যুগ্ম আহবায়ক পিটার চৌধুরী,জসিম উদ্দিন, পৌর বিএনপির আহবায়ক নূর মোহাম্মদ সেলিম, স্কুলের প্রধান শিক্ষক আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরবর্তীতে বৃত্তিপ্রাপ্তসহ ৪৯ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। SHARES দাউদকান্দি বিষয়: