দাউদকান্দি পৌরসভার ১১ পূজামণ্ডপে অনুদান ও ডেঙ্গু প্রতিরোধে অ্যারোসল বিতরণ। দৈনিক স্বদেশকণ্ঠ দৈনিক স্বদেশকণ্ঠ প্রকাশিত: ১১:১০ পূর্বাহ্ণ, অক্টোবর ১৬, ২০২৬ দাউদকান্দি পৌরসভার ১১ পূজামণ্ডপে অনুদান ও ডেঙ্গু প্রতিরোধে অ্যারোসল বিতরণ। রাসেল সুমন দাউদকান্দি,কুমিল্লা।। বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লার দাউদকান্দি পৌরসভার ১১টি পূজামণ্ডপে আর্থিক অনুদানের চেক ও ডেঙ্গু প্রতিরোধে অ্যারোসল বিতরণ করা হয়েছে। ১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার দাউদকান্দি পৌরসভার মিলনায়তনে পৌরসভার নিজস্ব তহবিল থেকে এ অনুদান ও উপকরণ বিতরণ করেন দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক নাহিদ আহমেদ। এ সময় পৌর প্রশাসক নাহিদ আহমেদ বলেন, আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে দাউদকান্দি পৌরসভার ১১টি পূজামণ্ডপের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নজর রাখা হবে। পাশাপাশি পূজামণ্ডপের আশপাশে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, পূজা চলাকালে ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস ও মশা নিয়ন্ত্রণে ফগার মেশিনের মাধ্যমে ওষুধ ছিটানোর কার্যক্রম অব্যাহত থাকবে। উৎসব চলাকালে সবার নিরাপত্তা, পরিচ্ছন্ন পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় পৌরসভার পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। অনুদান ও অ্যারোসল বিতরণ অনুষ্ঠানে দাউদকান্দি পৌরসভার ১১টি পূজামণ্ডপের দায়িত্বপ্রাপ্ত কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পৌরসভার এ উদ্যোগে আসন্ন দুর্গোৎসব উদ্যাপনে পূজামণ্ডপগুলোর প্রস্তুতি ও ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। SHARES দাউদকান্দি বিষয়: