নিজ গাড়ির চালকের যোগসাজশে স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই: মালামাল উদ্ধারসহ দুই দুষ্কৃতকারী গ্রেফতার দৈনিক স্বদেশকণ্ঠ দৈনিক স্বদেশকণ্ঠ প্রকাশিত: ১:১০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৬ নিজ গাড়ির চালকের যোগসাজশে স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই: মালামাল উদ্ধারসহ দুই দুষ্কৃতকারী গ্রেফতার বিশেষ প্রতিনিধি, দাউদকান্দি: কুমিল্লার দাউদকান্দিতে নিজ গাড়ির চালকের যোগসাজশে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। একই সাথে লুণ্ঠিত সব মালামাল উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর ২০২৬ রাত আনুমানিক ৮:৪০ ঘটিকায় দাউদকান্দি থানাধীন হুগুলিয়া সাকিনস্থ মারকাজ মসজিদের সামনের সড়কে এ ঘটনা ঘটে। ভিকটিম রোকেয়া আক্তার (৪১) ও তার ছেলে প্রাইভেটকারে যাওয়ার সময় অজ্ঞাতনামা ৩ জন দুষ্কৃতকারী রামদা, সুইচ গিয়ার ও চাকুসহ দেশীয় ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে গাড়ির গতিরোধ করে। এ সময় ভিকটিমের নিজস্ব গাড়ির চালক আলমগীর চক্রান্ত করে গাড়ির দরজা খুলে দিলে দুষ্কৃতকারীরা মা-ছেলেকে জিম্মি ও মারধর করে। তারা ২ ভরি ৮ আনা ৭ রতি স্বর্ণালংকার (যার আনুমানিক মূল্য ৪,৯০,০০০ টাকা) এবং ৭০,০০০ টাকা মূল্যের একটি স্মার্টফোনসহ সর্বমোট ৫,৬০,০০০ টাকার মালামাল জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় ২৫ সেপ্টেম্বর রাত ৮:৪০ ঘটিকায় দাউদকান্দি মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়। মামলা রুজুর পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় গৌরীপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অভিযানে নামে। পুলিশ প্রথমে দাউদকান্দির স্বল্পপেন্নাই থেকে ঘটনার মূল পরিকল্পনাকারী গাড়িচালক আসামি আলমগীর (৩৯)-কে গ্রেফতার করে। পরবর্তীতে গ্রেফতারকৃত আলমগীরের দেওয়া তথ্যের ভিত্তিতে নোয়াখালী জেলার সুধারাম থানাধীন কালিতারা এলাকা থেকে অপর আসামি মোঃ আরমান আলী (২৩)-কে গ্রেফতার করা হয়। পরে আরমান আলীর স্বীকারোক্তি ও দেখানো মতে কুমিল্লার দাউদকান্দির ষোলপাড়ায় তার বসতবাড়ির গোয়ালঘরের মাটি খুঁড়ে লুণ্ঠিত সমূদয় স্বর্ণালংকার ও মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিচারার্থে আদালতে প্রেরণ করা হয়েছে। SHARES অপরাধ বিষয়: