দাউদকান্দি ও সুন্দলপুরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান

প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২৬

দাউদকান্দি ও সুন্দলপুরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান

রাসেল সুমন, দাউদকান্দি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লার দাউদকান্দি উপজেলার সর্বস্তরের জনগণ ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এসআইপি (SIP) গ্লোবাল সার্ভিসের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী মো. সাইফুল ইসলাম প্রধান।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে নিয়ে আসে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা। মাসব্যাপী সিয়াম সাধনার পর এই ঈদ আনন্দ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও সমৃদ্ধি।
তিনি আরও যোগ করেন, “এই আনন্দঘন মুহূর্তে আমি দাউদকান্দি উপজেলার সর্বস্তরের মানুষ, বিশেষ করে আমার প্রাণের ইউনিয়ন সুন্দলপুরের প্রিয় বাসিন্দাদের জানাই হৃদয়ের গভীর থেকে ঈদের শুভেচ্ছা—ঈদ মোবারক।”
শুভেচ্ছা বার্তায় সাইফুল ইসলাম প্রধান সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঈদের আনন্দ যেন শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ না থাকে, সেজন্য যার যার অবস্থান থেকে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তিনি সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সুখী-সমৃদ্ধ কামনা করেন।