দাউদকান্দিতে রোমান খন্দকারের বর্ণাঢ্য ইফতার মাহফিল: উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দৈনিক স্বদেশকণ্ঠ দৈনিক স্বদেশকণ্ঠ প্রকাশিত: ১১:৫১ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২৬ oplus_131072 দাউদকান্দিতে রোমান খন্দকারের বর্ণাঢ্য ইফতার মাহফিল: উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা রাসেল সুমন দাউদকান্দি|| ১৮ মার্চ ২০২৬ পবিত্র মাহে রমজান উপলক্ষে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে দাউদকান্দিতে এক ব্যতিক্রমধর্মী ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ছাত্রদল, যুবদল ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সম্মানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক শওগত পিটার চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম,উপজেলা শ্রমিক দলের সভাপতি খন্দকার জামাল,পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক কাউন্সিলর সালাউদ্দিন সরকার,সাবেক কাউন্সিলর খন্দকার বিল্লাল হোসেন সুুমন,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক লায়ন আলমগীর হোসেন,বশির আহমেদ,হাসান তালুকদার,সেলিম মিয়া,হারিছ চৌধুরী, নাছির উদ্দীন,আলিম সরকার,, মাইনুদ্দিন আহমেদ,,কামরুল হাসান লালন,ছাএদলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম,হাসান মিয়াজী, পৌর ছাএদলের সভাপতি রাসেল মিয়া ,পৌর জাসাসের সভাপতি মোল্লা সোহেল সহ তৃণমূলের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে ইফতার মাহফিলটি এক বিশাল মিলনমেলায় পরিণত হয়। প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে দাউদকান্দি উপজেলা যুবদলের বর্তমান সদস্য সচিব ও ছাত্রদলের সাবেক সফল সভাপতি রোমান খন্দকার বিগত বছরগুলোতে রাজপথের লড়াই-সংগ্রামের স্মৃতি চারণ করেন। তিনি বলেন,বিগত স্বৈরাচারী আওয়ামী সরকারের আমলে অসংখ্য হামলা, মামলা ও কারাবরণ করেও আমরা পিছুপা হইনি। ড. খন্দকার মোশাররফ হোসেন ও ড. খন্দকার মারুফ হোসেনের ভ্যানগার্ড হিসেবে রাজপথে লড়াকু সৈনিক হিসেবে মাঠ ছাড়িনি।তিনি আরও উল্লেখ করেন যে, তৃণমূলের নেতাকর্মীদের সুখে-দুখে পাশে থেকে তিনি ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে যুবদলের সদস্য সচিব হিসেবে তারুণ্যের শক্তিকে ঐক্যবদ্ধ করছেন। তৃণমূলের নেতাকর্মীদের দাবির মুখে এবং তারুণ্যের উদ্দীপনাকে পুঁজি করে রোমান খন্দকার আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নিজের প্রার্থীতা ঘোষণা করেন। তিনি জানান, এলাকার উন্নয়ন এবং দলের দুঃসময়ের কান্ডারিদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। SHARES দাউদকান্দি বিষয়: