কচুয়ায় পরিবার পরিকল্পনা কার্যক্রমে শ্রেষ্ঠ পাথৈর ইউনিয়ন, পুরস্কার নিলেন চেয়ারম্যান আলী আক্কাস মোল্লা

প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২৬
কচুয়ায় পরিবার পরিকল্পনা কার্যক্রমে শ্রেষ্ঠ পাথৈর ইউনিয়ন, পুরস্কার নিলেন চেয়ারম্যান আলী আক্কাস মোল্লা
কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:
কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০২৫-২০২৬ অর্থ বছরে পরিবার পরিকল্পনা, মা, শিশু ও কৈশোরকালীন স্বাস্থ্যসেবা কার্যক্রমে বিশেষ অবদান রাখায় উপজেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে নির্বাচিত হয়েছে ০২নং পাথৈর ইউনিয়ন পরিষদ।
আজ ১২ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ (রবিবার) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে এই গৌরবময় পুরস্কার ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। ২নং পাথৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলী আক্কাস মোল্লা আনুষ্ঠানিকভাবে এই শ্রেষ্ঠত্বের পুরস্কার গ্রহণ করেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু নাছির এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা। এছাড়াও স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।
পুরস্কার গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় ২নং পাথৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলী আক্কাস মোল্লা বলেন, “এই গৌরবময় অর্জন পুরো পাথৈর ইউনিয়নবাসীর। মা, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় আমাদের পরিষদ শুরু থেকেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই স্বীকৃতি আমাদের আগামী দিনের কাজের গতি ও দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিল।”
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ ২নং পাথৈর ইউনিয়ন পরিষদের এই জনকল্যাণমূলক ও স্বাস্থ্যসেবামূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। তারা উপজেলার অন্য সব ইউনিয়নকেও সাধারণ মানুষের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে এভাবে এগিয়ে আসার আহ্বান জানান।