দাউদকান্দির বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক মরহুম ডাঃ মোঃ আবুল হাসেমের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত। দৈনিক স্বদেশকণ্ঠ দৈনিক স্বদেশকণ্ঠ প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২৬ দাউদকান্দির বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক মরহুম ডাঃ মোঃ আবুল হাসেমের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত বিশেষ সংবাদদাতা, দাউদকান্দি: কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুরস্থ ঐতিহ্যবাহী ‘হাসেম মডার্ণ হসপিটাল’-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট চিকিৎসক ও প্রবীণ সমাজসেবক মরহুম ডাঃ মোঃ আবুল হাসেম সাহেবের ৫ম মৃত্যুবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে শ্রদ্ধার সাথে পালিত হয়েছে। ২৭শে জুলাই (সোমবার) মরহুমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গৌরীপুর হাসেম মডার্ণ হসপিটাল প্রাঙ্গণ ও পারিবারিক উদ্যোগে দিনব্যাপী দোয়া, মিলাদ মাহফিল ও কুরআন খতমের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়। বাদ যোহর হসপিটাল মিলনায়তনে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে মরহুমের নিকটাত্মীয়, হসপিটালের কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের জনসাধারণ অংশ নেন। মাহফিলে বক্তারা বলেন, মরহুম ডাঃ মোঃ আবুল হাসেম ছিলেন দাউদকান্দি ও আশেপাশের এলাকার চিকিৎসা সেবার একজন অগ্রদূত। তিনি শুধু একজন দক্ষ চিকিৎসকই ছিলেন না, বরং একাধারে মানবিক ও সমাজহিতৈষী ব্যক্তিত্ব ছিলেন। গৌরীপুরে হাসেম মডার্ণ হসপিটাল প্রতিষ্ঠার মাধ্যমে তিনি এই অঞ্চলের সাধারণ মানুষকে স্বল্প খরচে ও নির্ভুল চিকিৎসাসেবা দেওয়ার যে পথ দেখিয়ে গেছেন, তা চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি আমৃত্যু অবহেলিত ও দরিদ্র মানুষের পাশে থেকে সেবা দিয়ে গেছেন। মিলাদ ও মাহফিল শেষে মরহুমের রুহের মাগফিরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পরবর্তীতে উপস্থিত অতিথি ও সাধারণ মানুষের মাঝে তাবারক বিতরণ করা হয়। SHARES দাউদকান্দি বিষয়: