কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র কমিটি বিলুপ্ত, আবুল হাশেমের নেতৃত্বে নতুন আংশিক আহ্বায়ক কমিটি গঠন

প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২৬

কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র কমিটি বিলুপ্ত, আবুল হাশেমের নেতৃত্বে নতুন আংশিক আহ্বায়ক কমিটি গঠন


নিজস্ব প্রতিবেদক |১৩ জুলাই, ২০২৬
কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র বিদ্যমান ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সাথে জনাব আবুল হাশেম-কে আহ্বায়ক করে মোট ৮ সদস্য বিশিষ্ট কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র নতুন আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। [
আজ সোমবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সাংগঠনিক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, বিগত ২৯ মে ২০২২ তারিখে অনুমোদিত মোঃ আক্তারুজ্জামান সরকার এবং সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সী’র নেতৃত্বে ৪১ সদস্য বিশিষ্ট কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র কমিটিটি ভেঙে দিয়ে এই নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হলো।
নবগঠিত ৮ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটিতে স্থান পাওয়া নেতারা হলেন—আহ্বায়ক: জনাব আবুল হাশেম যুগ্ম আহ্বায়ক: সৈয়দ তৌফিক আহমেদ মীর যুগ্ম আহ্বায়ক: আব্বাস উদ্দিন আহমেদ যুগ্ম আহ্বায়ক: মোঃ মহিউদ্দিন যুগ্ম আহ্বায়ক: অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম বাবু যুগ্ম আহ্বায়ক: ব্যারিস্টার রিজভী উল আহসান মুন্সী যুগ্ম আহ্বায়ক: ওসমান গণি ভূঁইয়া যুগ্ম আহ্বায়ক: সুফিয়া খাতুন
কেন্দ্রীয় বিএনপি’র পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে যে, নবগঠিত এই আংশিক আহ্বায়ক কমিটিকে আগামী ৩ (তিন) মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে। সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়কে আরও শক্তিশালী করতেই দলের হাইকমান্ড এই সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।