দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযান: ডাকাতসহ গ্রেফতার ৪

প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২৬

দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযান: ডাকাতসহ গ্রেফতার ৪

​দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের পৃথক অভিযানে ডাকাতি ও পরোয়ানাভুক্ত আসামিসহ মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রোববার (১২ জুলাই) ও আজ সোমবার (১৩ জুলাই) থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

​থানা পুলিশ সূত্রে জানা যায়, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ সাজেদুল ইসলামের দিকনির্দেশনায় সোমবার ভোররাত সাড়ে ৩টার দিকে গৌরীপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। এসআই মিনহাজুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ডাকাতি মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— ওলানপাড়া গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে মো. ইয়াসিন (১৯) এবং বিত্তলা গ্রামের আব্দুল সোবহানের ছেলে রাসেল (৩০)।

​এর আগে, রোববার (১২ জুলাই) বিকেলে এএসআই সেলিমের নেতৃত্বে অপর এক অভিযানে জিআর পরোয়ানাভুক্ত আসামি মো. ফাহিম চৌধুরী ওরফে হৃদয়কে (২৪) গ্রেফতার করা হয়। তিনি সাহাপাড়া এলাকার আইনুল হক চৌধুরীর ছেলে।

​এছাড়া, আজ সোমবার দুপুর আড়াইটার দিকে এএসআই শ্যামল শর্মার নেতৃত্বে অভিযান চালিয়ে সিআর পরোয়ানাভুক্ত আসামি মো. শাকিলকে (২০) গ্রেফতার করে পুলিশ। শাকিল কাটারাপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।

​দাউদকান্দি মডেল থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।