দাউদকান্দিতে জমি বিরোধে হত্যা মামলার ৪ আসামি টঙ্গী থেকে গ্রেফতার দৈনিক স্বদেশকণ্ঠ দৈনিক স্বদেশকণ্ঠ প্রকাশিত: ১:৫২ পূর্বাহ্ণ, জুলাই ১৪, ২০২৬ দাউদকান্দিতে জমি বিরোধে হত্যা মামলার ৪ আসামি টঙ্গী থেকে গ্রেফতার নিজস্ব প্রতিবেদক, দাউদকান্দি ১৪ জুলাই, ২০২৬ কুমিল্লার দাউদকান্দিতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মকবুল হোসেন (৫৪) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার মামলার এজাহারনামীয় ৪ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার (১৩ জুলাই) বিকেলে গাজীপুর জেলার টঙ্গী পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মামলার ২ নম্বর আসামি মোঃ জাহাঙ্গীর হোসেন (৪৫), ৩ নম্বর আসামি মোঃ বাবু মিয়া (২২), ৫ নম্বর আসামি মোছাঃ শাহানারা বেগম (৩৮) এবং ৭ নম্বর আসামি মোঃ হানিফ। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ জুন সকালে দাউদকান্দি মডেল থানার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের কুশিয়ারা গ্রামে মোঃ ইকবাল হোসেনের বসতঘরের সামনে জায়গা জমি নিয়ে বিরোধের জেরে বিবাদীরা ভিকটিম মকবুল হোসেনের ওপর হামলা চালায়। মারামারিতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় গত ২৭ জুন দুপুরে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের ছেলে মোঃ ইকবাল হোসেন (৩৪) বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় একটি হত্যা মামলা (মামলা নং-৩৯, তারিখ: ২৯ জুন, ২০২৬) দায়ের করেন। দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ সাজেদুল ইসলামের দিকনির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ রেজোয়ানুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ তথ্য-প্রযুক্তির সহায়তায় গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে এই চার আসামিকে গ্রেফতার করতে সক্ষম হন। দাউদকান্দি মডেল থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। SHARES অপরাধ বিষয়: