নিরাপদ সড়ক চাই দাউদকান্দি শাখার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ দৈনিক স্বদেশকণ্ঠ দৈনিক স্বদেশকণ্ঠ প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২৬ নিরাপদ সড়ক চাই দাউদকান্দি শাখার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ রাসেল সুমন,দাউদকান্দি,কুমিল্লা। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজের পরিবেষ্টন বাড়ানোর লক্ষ্যে নিরাপদ সড়ক চাই (নিসচা) দাউদকান্দি উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ড সংলগ্ন পেন্নাই সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরীন আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:ডা. মো. হাবিবুর রহমান, দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তানাহিদ আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)প্রেমদাস রায়, দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) নিরাপদ সড়ক চাই (নিসচা) দাউদকান্দি উপজেলা শাখার সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. আবুল হাসান ফারুক। কর্মসূচিতে নিসচা দাউদকান্দি উপজেলা শাখার সহ-সভাপতি মো. শাহা জালাল-এর ব্যক্তিগত উদ্যোগে ৩ শতাধিক শিক্ষার্থীর মাঝে আম, জাম, কাঁঠাল, পেয়ারা ও জলপাইসহ বিভিন্ন ফলজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়। বিতরণ শেষে আমন্ত্রিত অতিথিরা স্কুল প্রাঙ্গণে চারা গাছ রোপণ করে কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন:দাউদকান্দি হাইওয়ে থানার সার্জেন্ট নাজমুল হাসান,জেলা ট্রাফিক পুলিশের টিএসআই মো. সুমন,নিসচা’র মহিলা বিষয়ক সম্পাদক মোসা. শেলিনা আক্তার,প্রচার সম্পাদক হাবিবুর রহমান,অর্থ সম্পাদক আহনাফ তিহামী,কার্যকরি সদস্য মো. ফয়সাল সিকদার,সাংবাদিক আল-রোকন, মেহেদী হাসান ও রাজিব হোসেন জয় সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সামাজিক দায়বদ্ধতা থেকে আয়োজিত নিসচার এই প্রশংসনীয় উদ্যোগকে সাধুবাদ জানান উপস্থিত অতিথিরা। SHARES দাউদকান্দি বিষয়: