দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযান: ১১০ কেজি গাঁজা, যুবলীগ নেতাসহ গ্রেফতার ৫ দৈনিক স্বদেশকণ্ঠ দৈনিক স্বদেশকণ্ঠ প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৬ দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযান: ১১০ কেজি গাঁজা, যুবলীগ নেতাসহ গ্রেফতার ৫ নিজস্ব প্রতিবেদক, দাউদকান্দি (কুমিল্লা): কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে ১১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক নেতা, ডাকাতি ও চুরি মামলার ৩ জন এবং পরোয়ানাভুক্ত আসামিসহ সর্বমোট ৫ জনকে গ্রেফতার করেছে। উদ্ধার করা হয়েছে মাদক বহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান। দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ সাজেদুল ইসলাম এর দিক নির্দেশনায় থানা পুলিশের একাধিক টিম গত বুধবার (১৫ জুলাই) ও বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে। পুলিশ সূত্রে জানা যায়, ১৬ জুলাই ভোর সাড়ে ৫টার দিকে এসআই আবুল কাওসারের নেতৃত্বে একটি টিম মেঘনা-গোমতী সেতুর দাউদকান্দি প্রান্তের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে দায়িত্ব পালনকালে একটি সন্দেহভাজন পিকআপ তল্লাশি করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক গাড়িটি রেখে পালিয়ে যায়। পরে পিকআপটিতে তল্লাশি চালিয়ে ৩০ বস্তা মুরগির ফিডের নিচ থেকে ১০৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এর আগে ১৫ জুলাই সন্ধ্যায় এসআই রবিউল ইসলামের নেতৃত্বে অপর একটি টিম একই স্থানে ঢাকাগামী ‘আল-বারাকাহ’ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ৫ কেজি গাঁজাসহ মোঃ মামুন আহম্মেদ (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। মামুন কুমিল্লার লাকসাম উপজেলার শ্রীয়াং গ্রামের মিছির মিয়ার ছেলে। পৃথক আরেকটি অভিযানে, ১৬ জুলাই রাত সাড়ে ১২টার দিকে কদমতলী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য ও সিআর পরোয়ানাভুক্ত আসামি মোঃ আবু হানিফ সরকারকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত আবু হানিফ দাউদকান্দি উত্তর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং দাউদকান্দি থানা যুবলীগের সদস্য। তিনি কদমতলী গ্রামের জালাল উদ্দিন সরকারের ছেলে। এছাড়া, এএসআই প্রিয়ব্রতের নেতৃত্বে একটি টিম মোহাম্মদপুর এলাকা থেকে ডাকাতি মামলার পরোয়ানাভুক্ত আসামি ডাকাত মোঃ হোসেন (২৭)-কে গ্রেফতার করে। অন্যদিকে, এসআই মিনহাজুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশের আরেকটি টিম গৌরীপুর এলাকায় অভিযান চালিয়ে চুরির মামলায় জড়িত শেখ ফরিদ মিয়া (৩১) ও শরিফ (৩০) নামে দুই চোরকে গ্রেফতার করতে সক্ষম হয়। দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা ও আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের চালান ও অপরাধীদের বিরুদ্ধে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে SHARES অপরাধ বিষয়: