দাউদকান্দি উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন যুবদল নেতা রোমান খন্দকার

প্রকাশিত: ১২:৩৬ পূর্বাহ্ণ, মার্চ ১৯, ২০২৬
oplus_131074

দাউদকান্দি উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন যুবদল নেতা রোমান খন্দকার

রাসেল সুমন দাউদকান্দি:

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কুমিল্লার দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করেছেন উপজেলা যুবদলের সদস্য সচিব ও সাবেক ছাত্রনেতা রোমান খন্দকার। সম্প্রতি স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।
মতবিনিময়কালে রোমান খন্দকার বলেন,বিগত স্বৈরাচারী আওয়ামী সরকারের আমলে অসংখ্য হামলা, মামলা ও কারাবরণ করেও আমরা পিছুপা হইনি। ড. খন্দকার মোশাররফ হোসেন ও ড. খন্দকার মারুফ হোসেনের ভ্যানগার্ড হিসেবে রাজপথে লড়াকু সৈনিক হিসেবে মাঠ ছাড়িনি।তিনি আরও উল্লেখ করেন যে, তৃণমূলের নেতাকর্মীদের সুখে-দুখে পাশে থেকে তিনি ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি এবং বর্তমানে যুবদলের সদস্য সচিব হিসেবে তারুণ্যের শক্তিকে ঐক্যবদ্ধ করেছি।তৃণমূলের নেতাকর্মীদের দাবির মুখে এবং তারুণ্যের উদ্দীপনাকে পুঁজি করে রোমান খন্দকার আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নিজের প্রার্থীতা ঘোষণা করেন। তিনি জানান, এলাকার উন্নয়ন এবং দলের দুঃসময়ের কান্ডারিদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।এলাকার মানুষের অধিকার আদায় এবং দাউদকান্দিকে একটি আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি। দীর্ঘ রাজনৈতিক জীবনে তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের যে ভালোবাসা পেয়েছি, তা আমাকে জনসেবায় আরও অনুপ্রাণিত করেছে।প্রার্থিতা ঘোষণা করে তিনি আরও জানান:ড.খন্দকার মোশাররফ হোসেন স্যারের ও ড.খন্দকার মারুফ হোসেন ভাইয়ের হাতকে শক্তিশালী করতে, উপজেলার সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া।মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন করা।তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থান ও ক্রীড়া উন্নয়নের পরিবেশ তৈরি করা।
সভায় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। রোমান খন্দকারের এই ঘোষণার পর দাউদকান্দির রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তৃণমূলের অনেক নেতাকর্মী তার এই সাহসী সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।