দাউদকান্দি পৌরবাসীকে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা নূর মোহাম্মদ সেলিম সরকার

প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২৬

দাউদকান্দি পৌরবাসীকে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা নূর মোহাম্মদ সেলিম সরকার

রাসেল সুমন , দাউদকান্দি:

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে কুমিল্লার দাউদকান্দি পৌরসভার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন দাউদকান্দি পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মাসব্যাপী সিয়াম সাধনার পর ঈদ-উল-ফিতর আমাদের মাঝে পরম আনন্দ ও খুশির বার্তা নিয়ে আসে। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই শান্তি।
নূর মোহাম্মদ সেলিম সরকার আরও বলেন, “বিএনপি সবসময় জনগণের পাশে ছিল এবং আছে। দেশনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমান,ড.খন্দকার মোশাররফ হোসেন স্যার এবং ড.খন্দকার মারুফ হোসেনের পক্ষ থেকে আমি দাউদকান্দি পৌরসভার সকল নাগরিক, দলের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের জানাই ঈদের শুভেচ্ছা। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও সমৃদ্ধি।”
তিনি পৌরবাসীকে ঈদের দিনে একে অপরের প্রতি সহমর্মিতা ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার আহ্বান জানান এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।