পবিত্র ওমরাহ পালনে সপরিবারে সৌদি আরব গেলেন নুরুল হক দৈনিক স্বদেশকণ্ঠ দৈনিক স্বদেশকণ্ঠ প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২৬ পবিত্র ওমরাহ পালনে সপরিবারে সৌদি আরব গেলেন নুরুল হক নিজস্ব প্রতিবেদক: পবিত্র ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে সপরিবারে সৌদি আরবের পথে দেশ ত্যাগ করেছেন কুমিল্লার দাউদকান্দির হাসেম মডার্ণ হসপিটালের জেনারেল ম্যানেজার (জিএম), মাই দরকার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)এবং দৈনিক স্বদেশকন্ঠ অনলাইন নিউজ পোর্টালের নির্বাহী সম্পাদক নুরুল হক। শুক্রবার (২০ মার্চ, ২০২৬) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে তিনি সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হন। মরহুম আইয়ুব আলী এবং মর্জিয়া বেগমের সুযোগ্য সন্তান নুরুল হক তাঁর পরিবারের সদস্যদের নিয়ে এই পবিত্র সফর সম্পন্ন করতে যাচ্ছেন। দেশ ত্যাগের প্রাক্কালে নুরুল হক বলেন, “আল্লাহর মেহমান হিসেবে পবিত্র কাবা শরীফ ও মদিনা মুনাওয়ারা জিয়ারত করতে যাওয়া পরম সৌভাগ্যের বিষয়। আমি আমার পরিবার, দেশ এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া প্রার্থনা করব। নুরুল হক তার পরিবার এবং হসপিটাল ও মাই দরকার লিমিটেডের সঙ্গে সংশ্লিষ্ট সকলের কাছে ওমরাহ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য দোয়া চেয়েছেন। তিনি দেশবাসীর কাছেও দোয়া প্রার্থনা করেছেন, যাতে আল্লাহ তাদের ওমরাহ কবুল করেন এবং সহিহ সালামতে দেশে ফিরিয়ে আনেন। তিনি আরও জানান, ওমরাহর আনুষ্ঠানিকতা সম্পন্ন করে যথাযথ সময়ে তিনি দেশে ফিরে পুনরায় পেশাগত দায়িত্ব পালন করবেন। এ সময় তিনি তাঁর শুভাকাঙ্ক্ষী এবং সহকর্মীদের কাছে সফরের সুস্থতা ও সফলতার জন্য দোয়া চেয়েছেন। উল্লেখ্য, নুরুল হক দীর্ঘদিন ধরে হাসেম মডার্ণ হসপিটালের প্রশাসনিক কার্যক্রম এবং মাই দরকার লিমিটেডের ব্যবসায়িক কর্মকাণ্ডের মাধ্যমে আর্তমানবতার সেবায় নিয়োজিত রয়েছেন। তাঁর অনুপস্থিতিতে হসপিটালের দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলমান থাকবে। SHARES ইসলাম বিষয়: