দাউদকান্দিতে ড. খন্দকার মোশাররফ হোসেনের ৫ম বার এমপি নির্বাচিত হওয়ায় ছাত্রদল ও যুবদলের শুকরানা দোয়া ও ইফতার মাহফিল দৈনিক স্বদেশকণ্ঠ দৈনিক স্বদেশকণ্ঠ প্রকাশিত: ২:২০ পূর্বাহ্ণ, মার্চ ১৩, ২০২৬ দাউদকান্দিতে ড. খন্দকার মোশাররফ হোসেনের ৫ম বার এমপি নির্বাচিত হওয়ায় ছাত্রদল ও যুবদলের শুকরানা দোয়া ও ইফতার মাহফিল রাসেল সুমন, দাউদকান্দি:বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বর্ষীয়ান রাজনীতিবিদ ড. খন্দকার মোশাররফ হোসেন ৫ম বারের মতো সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানিয়ে দাউদকান্দিতে বিশাল শোকরানা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বারপাড়া ও সুন্দলপুর ইউনিয়ন ছাত্রদল এবং যুবদলের যৌথ উদ্যোগে ১২ই মাচ ২০২৬ রোজ বৃহস্পতিবার স্থানীয় এক মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা যুবদলের সদস্য সচিব রোমান খন্দকার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ড. খন্দকার মোশাররফ হোসেন এ অঞ্চলের গণমানুষের আস্থার প্রতীক। তাঁর এই বিজয় আমাদের মাঝে নতুন উদ্দীপনা ও সাহস তৈরি করেছে। আমরা দোয়া করি আল্লাহ তাকে দীর্ঘায়ু দান করুন এবং দেশ ও জাতির সেবায় নিয়োজিত রাখুন।” আগামী দিনের রাজনীতির দিকনির্দেশনা দিয়ে তিনি আরও বলেন, “সামনে স্থানীয় সরকার নির্বাচনে আমাদের সবাইকে অতীতের চেয়ে বেশি ঐক্যবদ্ধ হতে হবে। তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করে প্রতিটি ভোটকেন্দ্রে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে।” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সেলিম প্রধান, হেলাল তালুকদার, পারভেজ খন্দকার ও হারিছ চৌধুরী। আরও উপস্থিত ছিলেন দাউদকান্দি পৌর জাসাসের সদস্য সচিব মধু এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সদস্য নজরুল ইসলামসহ স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ। উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাছান মিয়াজীর সঞ্চালনায় এবং ফয়সাল তালুকদারের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই ইফতার মাহফিলে এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মী অংশগ্রহণ করেন। ইফতারের পূর্বে ড. খন্দকার মোশাররফ হোসেনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং দেশের শান্তি ও সমৃদ্ধি চেয়ে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। SHARES ইসলাম বিষয়: