দাউদকান্দি মডেল থানা ওসির ঈদ শুভেচ্ছা: ‘নিরাপদ দাউদকান্দি গঠনে আমরা বদ্ধপরিকর

প্রকাশিত: ২:০৭ পূর্বাহ্ণ, মার্চ ২১, ২০২৬

দাউদকান্দি মডেল থানা ওসির ঈদ শুভেচ্ছা: ‘নিরাপদ দাউদকান্দি গঠনে আমরা বদ্ধপরিকর

রাসেল সুমন,দাউদকান্দি||

পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে কুমিল্লার দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আব্দুল হালিম দাউদকান্দি উপজেলাবাসীসহ দেশ ও বিদেশে অবস্থানরত সকল ধর্মপ্রাণ মুসলমান ও সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র মাহে রমজানের মাসব্যাপী সিয়াম সাধনার পর ঈদ আমাদের মাঝে আনন্দ ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। সংযম, ত্যাগ ও সহমর্মিতার যে শিক্ষা রমজান আমাদের দেয়, তা যেন সমাজ ও দেশ গঠনে প্রতিফলিত হয়।
উপজেলার সার্বিক নিরাপত্তা ও জনগণের সন্তুষ্টির বিষয়ে ওসি এম আব্দুল হালিম জানান, ঈদুল ফিতর উদযাপন নির্বিঘ্ন করতে দাউদকান্দি থানা পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি অংশে ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে হাইওয়ে পুলিশের পাশাপাশি থানা পুলিশ সক্রিয় রয়েছে। বলদাখাল থেকে শুরু করে যানজটপ্রবণ স্থানগুলোতে পুলিশের কড়া নজরদারি ও মোবাইল টিম নিয়োজিত রয়েছে।উৎসবের সুযোগে যেন অজ্ঞান পার্টি, মলম পার্টি বা ছিনতাইকারী চক্রের কোনো তৎপরতা না থাকে, সেজন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।যানজট নিরসন ও অতিরিক্ত যানবাহনের চাপ সামলাতে পুলিশ সদস্যদের পাশাপাশি প্রয়োজনে ভলান্টিয়ার ও স্কাউট সদস্যদের সহযোগিতা নেওয়া হচ্ছে।

ওসি এম আব্দুল হালিম জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুসংহত রাখতে সাধারণ মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেকোনো জরুরি প্রয়োজনে বা সন্দেহভাজন কর্মকাণ্ড দেখলে নিকটস্থ পুলিশ অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করার অনুরোধ রইলো।


দাউদকান্দি মডেল থানা পুলিশ জনগণের বন্ধু হয়ে প্রতিটি উৎসবে পাশে আছে এবং একটি অপরাধমুক্ত ও আনন্দময় ঈদ উপহার দিতে তারা সদা প্রস্তুত