ওয়ালিদ প্রধানের অনন্য কৃতিত্ব: আনন্দ মাল্টিমিডিয়া স্কুলে বিশেষ সংবর্ধনা

প্রকাশিত: ১০:১৮ পূর্বাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৬

ওয়ালিদ প্রধানের অনন্য কৃতিত্ব: আনন্দ মাল্টিমিডিয়া স্কুলে বিশেষ সংবর্ধনা

রাসেল, সুমন||
আনন্দ মাল্টিমিডিয়া স্কুলের কৃতি শিক্ষার্থী ওয়ালিদ প্রধানকে তার অসামান্য কৃতিত্বের জন্য এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সম্মাননা স্মারক ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।
২০২৫ শিক্ষাবর্ষে বিদ্যালয়ে শতভাগ নিয়মিত উপস্থিতি এবং ৫ম শ্রেণিতে মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করায় তাকে এই বিশেষ সম্মান দেওয়া হয়। বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ ও অভিভাবকগণ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ওয়ালিদ প্রধানের এই সাফল্য অন্যান্য শিক্ষার্থীদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। পড়াশোনায় মেধার পরিচয় দেওয়ার পাশাপাশি নিয়মিত স্কুলে উপস্থিত থাকার মাধ্যমে সে যে শৃঙ্খলার পরিচয় দিয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়। তার এই ধারাবাহিকতা ভবিষ্যতে তাকে আরও বড় সাফল্যের দিকে নিয়ে যাবে।
সংবর্ধনা শেষে ওয়ালিদ প্রধানের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় তার সহপাঠী এবং শিক্ষকরা তাকে করতালি দিয়ে অভিনন্দন জানান। প্রতিক্রিয়ায় ওয়ালিদ জানায়, এই সম্মাননা তাকে সামনে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে। সে তার এই সাফল্যের পেছনে শিক্ষক এবং বাবা-মায়ের অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করে