দাউদকান্দির হাসানপুরে শিশু নির্যাতন, পলাতক অভিযুক্তকে খুঁজছে এলাকাবাসী দৈনিক স্বদেশকণ্ঠ দৈনিক স্বদেশকণ্ঠ প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২৬ দাউদকান্দির হাসানপুরে শিশু নির্যাতন, পলাতক অভিযুক্তকে খুঁজছে এলাকাবাসী নিজস্ব প্রতিবেদক, দাউদকান্দি কুমিল্লার দাউদকান্দি পৌরসভার ৩ নং ওয়ার্ডের হাসানপুর গ্রামে এক শিশুকে পাশবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। অভিযুক্ত মেহেদী (পিতা: গিয়াস উদ্দিন) ভুক্তভোগী শিশুর আপন জেঠাতো ভাই বলে জানা গেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত মেহেদী পলাতক রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (৩০ মার্চ) দুপুরে ৩ নম্বর ওয়ার্ডের উত্তর হাসানপুর গ্রামে ৮ বছর বয়সী এক শিশুকে নির্জন স্থানে নিয়ে শারীরিক নির্যাতন করা হয়। দুর্বৃত্তরা শিশুটিকে মারধর করে তার গায়ের স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয় এবং মুমূর্ষু অবস্থায় একটি ভুট্টা ক্ষেতে ফেলে রেখে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। চিকিৎসকদের মতে, শিশুটির শরীরে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক। ভুক্তভোগীর পরিবারের দাবি অনুযায়ী, এই জঘন্য অপরাধের মূল হোতা মেহেদী, যে সম্পর্কে শিশুর আপন জেঠাতো ভাই। বর্তমানে সে আত্মগোপনে রয়েছে। এলাকাবাসী ও সচেতন মহল এই “নরপশু”র দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে আর কোনো সন্তান এমন নির্মমতার শিকার না হয়। দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং আসামিকে গ্রেপ্তারে অভিযান চালানো হবে। SHARES অপরাধ বিষয়: