দাউদকান্দি পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার বিল্লাল হোসেন সুমন হঠাৎ অসুস্থ, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ

প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২৬
দাউদকান্দি পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার বিল্লাল হোসেন সুমন হঠাৎ অসুস্থ, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ
রাসেল সুমন ||
কুমিল্লার দাউদকান্দি পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর খন্দকার বিল্লাল হোসেন সুমন আজ বিকেলে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বিকেলে হঠাৎ অসুস্থতা বোধ করলে স্থানীয় চিকিৎসকরা তাঁকে প্রাথমিক চিকিৎসা দেন। পরবর্তীতে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হচ্ছে। ঢাকার একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হবে বলে জানা গেছে।
খন্দকার বিল্লাল হোসেন সুমনের পরিবারের পক্ষ থেকে তাঁর দ্রুত সুস্থতার জন্য দাউদকান্দি ও মেঘনা উপজেলা বিএনপি, অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষের কাছে দোয়া কামনা করা হয়েছে। মহান আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থতা দান করেন, পরিবারের পক্ষ থেকে এই প্রার্থনা করা হয়েছে।
উল্লেখ্য, খন্দকার বিল্লাল হোসেন সুমন দাউদকান্দি পৌর বিএনপির একজন সক্রিয় ও জনপ্রিয় নেতা এবং ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হিসেবে এলাকার মানুষের সুপরিচিত ব্যক্তিত্ব।