দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার দৈনিক স্বদেশকণ্ঠ দৈনিক স্বদেশকণ্ঠ প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২৬ দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার রাসেল সুমন | দাউদকান্দি কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ মো. আল জাবের তুষার (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতু টোল প্লাজা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আঃ বারীর দিকনির্দেশনায় এসআই মোহাম্মদ রেজাউল ও তাঁর সঙ্গীয় ফোর্স রাত্রীকালীন বিশেষ ডিউটি করছিলেন। ঢাকাগামী লেনে অস্থায়ী চেকপোস্ট চলাকালীন রাত ২টা ১০ মিনিটে সন্দেহভাজন হিসেবে তুষারকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত তুষার পটুয়াখালীর বাউফল থানার শৌলা গ্রামের মো. জাকির হোসেনের ছেলে। বর্তমানে তিনি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় থাকতেন। দাউদকান্দি মডেল থানা সূত্রে জানা গেছে, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং-৩৭) দায়ের করে আজ সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। জনস্বার্থে মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। SHARES অপরাধ বিষয়: