দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযান: নিষিদ্ধ সংগঠনের নেতাসহ গ্রেপ্তার ৩

প্রকাশিত: ১:৪৪ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২৬

দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযান: নিষিদ্ধ সংগঠনের নেতাসহ গ্রেপ্তার ৩

​দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার দাউদকান্দিতে মডেল থানা-পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক নেতাসহ বিভিন্ন মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

​সোমবার (২৭ জুলাই) দিবাগত রাতে অর্থাৎ ২৮ জুলাই শেষ রাতে দাউদকান্দি পৌরসভার বিভিন্ন এলাকা ও ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের দিকনির্দেশনায় এসআই আব্দুল আজিজ, এসআই আবু বাকার সিদ্দিকসহ একটি টিম রাতে বিশেষ ডিউটি করার সময় রাত ১টা ৩০ মিনিটে দাউদকান্দি পৌরসভা উচ্চবিদ্যালয়ের সামনে থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সাবেক উপজেলা চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী সুমনের Public Relations Officer (পিআরও) মো.সানি হাসানকে (৪০) গ্রেপ্তার করে। সানি হাসান দাউদকান্দি উপজেলা যুবলীগের পৌর শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের সভাপতি এবং দাউদকান্দি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের তুজারভাঙ্গা এলাকার মো. শওকত ওসমানের ছেলে। তাঁর বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

​অন্য এক অভিযানে এসআই আজিজুল ইসলামের নেতৃত্বে পুলিশের অপর একটি দল রাত ২টা ৩০ মিনিটে মালিগাঁও এলাকা থেকে ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামি রমজানকে (২৯) গ্রেপ্তার করে। গ্রেপ্তার রমজান দাউদকান্দি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দোনারচর এলাকার মৃত আবুল মিয়ার ছেলে।

​এছাড়া রাত ৩টা ৩০ মিনিটে পৌরসভার সাহাপাড়া এলাকা থেকে চুরি মামলার আসামি মো. রিপন (৩১)-কে গ্রেপ্তার করেন এসআই মনির হোসেন। রিপন পৌর এলাকার সাহাপাড়ার কবির হোসেনের ছেলে।

​অভিযানের বিষয়টি নিশ্চিত করে দাউদকান্দি মডেল থানা-পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে