কুমিল্লার দাউদকান্দি পৌরসভার মেয়র, দুই কাউন্সিলরসহ ৬ জন করোনা শনাক্ত। । দৈনিক স্বদেশকণ্ঠ দৈনিক স্বদেশকণ্ঠ প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ, মে ৩০, ২০২০ দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার দাউদকান্দি পৌরসভার মেয়র নাইম ইউসুফ সেইন দুই কাউন্সিলরসহ পৌরসভার একজন স্টাফ এবং পৌর বাজারের দুইজন ব্যবসায়ী আইইডিসিআরের করোনা পরীক্ষায় পাঠানো রির্পোটে পজিটিভ এসেছে। করোনা শনাক্তের পর এদের সবাই আছেন হোম কোয়ারাইন্টেনে। ২৯ মে ২০২০ ইং দাউদকান্দি পৌরসভার মেয়র নাইম ইউসুফ সেইন, দুই কাউন্সিল সহ নতুন করে আরো i ৬ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে ৷ ২৯ মে শুক্রবার আইইডিসিআর থেকে পাঠানো এ তথ্য পাওয়া যায়। আক্রান্ত ৬ জন হলেন, দাউদকান্দি পৌর মেয়র নাইম ইউসুফ সেইন, পৌর কাউন্সিলর (১নং ওয়ার্ড) মো: ফারুক প্রধান, পৌর কাউন্সিলর ( ৬ নং ওয়ার্ড) মো: সালাউদ্দিন, পৌর কার্যালয়ের এমএলএস মো: মিন্টু, তুজারভাঙ্গা গ্রামের মো: আলম ও দাউদকান্দি দুধ বাজার বৈশাখী ষ্টোরের মালিক বিকাশ সাহা। দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: শাহীনূর আলম সুমন এ তথ্য নিশ্চিত করেছেন। তারা নিজের অজান্তে অন্যের সংস্পর্শে এসে সংক্রামিত হয়। এনিয়ে দাউদকান্দিতে মোট ২৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। SHARES করোনা আপডেট বিষয়: