কুষ্টিয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুই ব্যাক্তির মৃত্যু। দৈনিক স্বদেশকণ্ঠ দৈনিক স্বদেশকণ্ঠ প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, জুন ২৪, ২০২০ কুষ্টিয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুই ব্যাক্তির মৃত্যু। কে এম শাহীন রেজা কুষ্টিয়া জেলা প্রতিনিধি।। কুষ্টিয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আজ দুই ব্যাক্তির মৃত্যু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে কুষ্টিয়া সিভিল সার্জন অফিএক্সস এ তথ্য নিশ্চিত করেছে । করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নিহত দুই ব্যাক্তিদের একজন সদরের চর আমলাপাড়ার বাসিন্দা বয়স ৬৫ বছর পুরুষ, তিনি ২২/০৬/২০২০ তারিখে কোভিড পজেটিভ হন। অপরজন সদরের ত্রিমোহনী, বারখাদা ইউনিয়নের বাসিন্দা,বয়স ৫৬ বছর পুরুষ, তিনি ১৩/০৬/২০২০ তারিখে কোভিড পজেটিভ হন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এই নিয়ে কুষ্টিয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৬ জন ব্যাক্তির মৃত্যু হল। কুষ্টিয়ায় করোনায় আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৪৩৪ জনে আর করোনায় আক্রান্তে এ জেলায় ৬ জন মারা গেছে। SHARES করোনা আপডেট বিষয়: