দাউদকান্দিতে দুইশত টাকায় কোভিট-১৯ নমুনা পরীক্ষার শুভ উদ্বোধন। দৈনিক স্বদেশকণ্ঠ দৈনিক স্বদেশকণ্ঠ প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ, জুলাই ১, ২০২০ দাউদকান্দিতে দুইশত টাকায় কোভিট-১৯ নমুনা পরীক্ষার শুভ উদ্বোধন। নুরুল হক (কুমিল্লা)দাউদকান্দি। দাউদকান্দিতে ২০০ টাকায় কোভিট-১৯ করোনার নমুনা পরীক্ষার শুভ উদ্বোধন করেন, দাউদকান্দি সার্কেল সহকারী সিনিয়র পুলিশ সুপার জনাব, আবু সালাম চৌধুরী। করোনা কালে স্বাস্থ্য সেবাকে আরো গ্রহণযোগ্য করার লক্ষে স্বাস্থ্য অধিদপ্তর এ সিদ্ধান্ত গ্রহন করেন বলে জানা যায়। মঙ্গলবার সকালে তিনি দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষার জন্য ২০০/- টাকা প্রদান করে নমুনা প্রদানের মাধ্যমে এই কর্মকান্ডের সূচনা করেন। এখন থেকে যে কেউ কোভিট-১৯ করোনার নমুনা পরীক্ষা মাত্র ২০০/টাকা ফি দিয়ে করানোর সুযোগ পাচ্ছেন। এখন নিকটস্থ সরকারী হাসপাতাল হতে সহসাই এই সেবা গ্রহণ করতে পারবেন সবাই এবং পাবেন স্বল্প সময়ে পরীক্ষার রিপোর্ট। এ সময় সিনিয়র পুলিশ সুপার দাউদকান্দি সার্কেল বলেন ২০০/- টাকা ফি আদায়ের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তর কিছুটা আর্থিক সক্ষমতা অর্জন করবেন যা মানুষের কল্যানার্থে ব্যয় হবে,অপর_দিকে_করোনা_টেষ্টের_অপব্যবহারও_রোধ_হবে। SHARES করোনা আপডেট বিষয়: