কুমিল্লার দাউদকান্দি মডেল থানায় ওপেন হাউজ ডে সভা অনুষ্ঠিত হয়েছে। দৈনিক স্বদেশকণ্ঠ দৈনিক স্বদেশকণ্ঠ প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২৫ oplus_131072 রাসেল, সুমন|| কুমিল্লার দাউদকান্দি মডেল থানায় ওপেন হাউজ ডে সভা অনুষ্ঠিত হয়েছে। ২০আগস্ট ২০২৫ইং রোজ বুধবার সকালে দাউদকান্দি মডেল থানার চত্বর প্রাঙ্গনে ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোঃ জুনায়েত চৌধুরীর সভাপতিত্বে সেকেন্ড অফিসার মোতাব্বির হোসেনের সঞ্চালণায় ওপেন হাউজ ডে সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফয়সাল তানভীর সহকারী পুলিশ সুপার(দাউদকান্দি-চান্দিনার সার্কেল)কুমিল্লা। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, দাউদকান্দি মডেল থানার তদন্ত ওসি মোঃ সামছুল আলম,গৌরীপুর ফাঁড়ির ইনচার্জ(ওসি) মনিরুজ্জামান মনির,পৌর বিএনপি’র আহবায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, পৌর বিএনপি যুগ্ম আহবায়ক সাবেক ২বার সফল কাউন্সিলর মোঃ বিল্লাল হোসেন খন্দকার সুমন,পৌর বিএনপি যুগ্ম আহবায়ক সাবেক ২বার সফল কাউন্সিলর সালাউদ্দিন সরকার,কুমিল্লা উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওলানা মোশাররফ হোসেন,সহকারী সেক্রেটারী এডভোকেট মোখলেছুর রহমান,পৌর জামায়াতের আমীর আবুল কাশেম প্রধানিয়া,এনসিপির নেতা মাজহারুল ইসলাম হানিফ ও হেফাজত ইসলামের উপজেলা শাখার সেক্রেটারী নজরুল ইসলাম ফয়েজী৷ এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপ পরিদর্শক আহসান হাবীব, সারোয়ার হোসেন,সাবেক বৈষম্য বিরোধী ছাত্রনেতা সমন্বয়ক সাইফুল ইসলাম,আতিকুল ইসলাম শান্ত, ভিবিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিক সহ রাজনৈতিক নেতাকর্মী, জনপ্রতিনিধি,স্থানীয় ভিবিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। SHARES আইন আদালত বিষয়: