মহানবী (সা.)-কে অবমাননা ও কটূক্তির অভিযোগে যুবক আটক রাসেল, সুমন||

প্রকাশিত: ১:১৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৫

মহানবী (সা.)-কে অবমাননা ও কটূক্তির অভিযোগে যুবক আটক

রাসেল, সুমন||

মহানবী হযরত মুহাম্মদ (সা.)কে অবমাননা ও কটূক্তিমূলক মন্তব্য করার অভিযোগে কুমিল্লার দাউদকান্দিতে আক্তার হোসেন নামে এক যুবককে আটক করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকাল সাড়ে ০৩  ঘটিকায় বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। আটককৃত আক্তার হোসেন উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিন ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মনু মিয়া ছেলে।

দাউদকান্দি মডেল থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) এহসানুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আইডি “Mdakterhossen Akter” থেকে নবী করিম (সঃ)কে অবমাননা করিয়া ফেসবুকে পোষ্ট করেন। পোস্টটি এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা সৃষ্টি হয়। পরে প্রাথমিক যাচাই-বাছাই শেষে সোমবার দুপুরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম জানান, উক্ত আসামী আক্তার হোসেনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আগামীকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ জানিয়েছে।