দাউদকান্দির আইন-শৃঙ্খলা কমিটির সভায় জুলাই ২৪-এর বীর শহীদদের হত্যাকারীদের বিচারের দাবি। দৈনিক স্বদেশকণ্ঠ দৈনিক স্বদেশকণ্ঠ প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২৬ দাউদকান্দির আইন-শৃঙ্খলা কমিটির সভায় জুলাই ২৪-এর বীর শহীদদের হত্যাকারীদের বিচারের দাবি। নিজস্ব প্রতিবেদক, দাউদকান্দি: কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন। সভায় সভাপতিত্ব করেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাবা নাসরিন আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক নাহিদ আহমেদ এবং দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশেম সরকার, বীর মুক্তিযোদ্ধা সামছুল হক (কমান্ডার), উপজেলা বিএনপির সভাপতি লতিফ ভূঁইয়া, দাউদকান্দি পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার,বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, গণমাধ্যমকর্মীগন। সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. খন্দকার মারুফ হোসেন বলেন, জুলাই ২৪-এর ঘটনায় নিহত সকল বীর শহীদের হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। তিনি এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এবং দোষীদের বিচারের আওতায় আনার দাবিতে পুনরায় জোর দাবি জানান। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। SHARES আইন আদালত বিষয়: