হাসেম মডার্ন হসপিটালে চিকিৎসক ও স্টাফদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দৈনিক স্বদেশকণ্ঠ দৈনিক স্বদেশকণ্ঠ প্রকাশিত: ১১:২৪ পূর্বাহ্ণ, মার্চ ১০, ২০২৬ হাসেম মডার্ন হসপিটালে চিকিৎসক ও স্টাফদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নুরুল হক, দাউদকান্দি || কুমিল্লার দাউদকান্দি উপজেলার অন্যতম বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান হাসেম মডার্ন হসপিটাল-এর উদ্যোগে চিকিৎসক, নার্স ও স্টাফদের সম্মানে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) পবিত্র রমজান উপলক্ষে হসপিটালের মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইফতারের আগে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিলে হসপিটালের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা,নার্স, টেকনিশিয়ান অংশ নেন। অনুষ্ঠানে হসপিটালের সেবার মান উন্নয়ন এবং আগত রোগীদের সুচিকিৎসা নিশ্চিতে চিকিৎসক ও স্টাফদের ভূমিকার ভূয়সী প্রশংসা করা হয়। হসপিটালের পক্ষ থেকে জানানো হয়, পবিত্র রমজানের পবিত্রতা রক্ষা এবং স্টাফদের মধ্যে ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করা,সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ও কাজের অনুপ্রেরণা বাড়াতেই প্রতি বছরের মতো এবারও এই ইফতারের আয়োজন করা হয়েছে। ইফতার পূর্ব মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, হসপিটালের উত্তরোত্তর সমৃদ্ধি এবং চিকিৎসাধীন রোগীদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া শেষে উপস্থিত সকলে একসঙ্গে ইফতারে শরিক হন। উল্লেখ্য, গৌরীপুর-হোমনা রোডের মমতাজ টাওয়ারে অবস্থিত হাসেম মডার্ন হসপিটাল দীর্ঘ দিন ধরে দাউদকান্দি ও পার্শ্ববর্তী এলাকার মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। SHARES দাউদকান্দি বিষয়: