দাউদকান্দিতে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার, দস্যুতা ও একাধিক হত্যা মামলার আসামি গ্রেফতার। দৈনিক স্বদেশকণ্ঠ দৈনিক স্বদেশকণ্ঠ প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২৬ দাউদকান্দিতে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার, দস্যুতা ও একাধিক হত্যা মামলার আসামি গ্রেফতার। দাউদকান্দি প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে অভিযান চালিয়ে হত্যা ও দস্যুতাসহ চারটি মামলার আসামি মো. রাসেল (৩৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে দাউদকান্দি উপজেলার উত্তর হাসনাবাদ ভিটিকান্দি গ্রামের শফিউল্লাহ মুন্সির বাড়ির সামনের সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, কুমিল্লা জেলার পুলিশ সুপারের দিকনির্দেশনায় দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় রাসেলকে আটক করা হয়। পরে তার ডান হাতে থাকা ছোট খাকি রঙের শপিং ব্যাগ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেফতার রাসেল দাউদকান্দি উপজেলার হাসনাবাদ ভিটিকান্দি এলাকার জজ মিয়ার ছেলে। পুলিশের দাবি, থানার রেকর্ডপত্র ও সিডিএমএস পর্যালোচনা করে রাসেলের বিরুদ্ধে হত্যা ও দস্যুতাসহ মোট চারটি মামলা রয়েছে বলে জানা গেছে। দাউদকান্দি মডেল থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। উদ্ধার করা অস্ত্র ও গুলির বিষয়ে পৃথকভাবে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। SHARES অপরাধ বিষয়: