দাউদকান্দিতে ১৬ হাজার পিস ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার, প্রাইভেটকার জব্দ

প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২৬

দাউদকান্দিতে ১৬ হাজার পিস ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার, প্রাইভেটকার জব্দ

​রাসেল সুমন , দাউদকান্দি,০৯ জুলাই ২০২৬

​ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি এলাকায় অভিযান চালিয়ে ১৬ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (০৯ জুলাই) সকাল ১০:৪০ ঘটিকায় দাউদকান্দি মডেল থানাধীন দক্ষিণ সতানন্দি সাকিনস্থ মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজার ১০০ গজ পশ্চিমে ঢাকামুখী মহাসড়কের ওপর থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

​গ্রেফতারকৃতরা হলেন: মোঃ ফিরোজ (৪৬), পিতা- মৃত আঃ আজিজ, মাতা- আছিয়া খাতুন। সাং- আজিজ মিয়ার ঘর, ফজু মিয়া কন্ট্রাক্টর রোড, পশ্চিম নাসিরাবাদ, থানা- ডবলমুরিং, জেলা- চট্টগ্রাম। মোঃ মিলন গাজী, পিতা- মৃত দুলাল গাজী, মাতা- মৃত বেগম আক্তার। সাং- নয়ানগর (পশ্চিম পাড়া), রসুলপুর ইউনিয়ন, থানা- গজারিয়া, জেলা- মুন্সীগঞ্জ।

​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি মডেল থানা পুলিশের একটি চৌকস দল আজ সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে অবস্থান নেয়। সকাল ১০:৪০ ঘটিকার সময় সন্দেহভাজন একটি প্রাইভেটকারকে থামানোর সংকেত দেয় পুলিশ। পরবর্তীতে গাড়িটি তল্লাশি করে চালকের ডানপাশের দরজায় সুকৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৮টি প্যাকেটে মোট ১৬,০০০ (১৬ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সাথে মাদক বহনের দায়ে প্রাইভেটকারটি জব্দ করে পুলিশ।

​এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল জানান:

​”মাদক ও চোরাচালানের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় রয়েছে। এরই ধারাবাহিকতায় আজকের এই সফল অভিযান পরিচালিত হয়েছে। গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

তিনি আরও উল্লেখ করেন যে, মহাসড়কে মাদক ও অপরাধ দমনে পুলিশের এমন নিয়মিত ও বিশেষ অভিযান ভবিষ্যতেও জোরালোভাবে চলমান থাকবে।