দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযান: ৪ কেজি গাঁজাসহ বিভিন্ন মামলার ৮ আসামি গ্রেপ্তার

প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২৬

দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযান: ৪ কেজি গাঁজাসহ বিভিন্ন মামলার ৮ আসামি গ্রেপ্তার

​দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার দাউদকান্দি মডেল থানা-পুলিশের পৃথক অভিযানে গাঁজাসহ মোট ৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে মাদক, হত্যা, ডাকাতি, ডাকাতির প্রস্তুতি এবং চুরি মামলার আসামি রয়েছে।

​পুলিশ সূত্রে জানা যায়, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ সাজেদুল ইসলামের দিকনির্দেশনায় থানার বিভিন্ন উপ-পরিদর্শকের (এসআই) নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

​১ আগস্ট (শনিবার) সন্ধ্যায় দাউদকান্দি পৌরসভার দক্ষিণ সতানন্দি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টোল প্লাজার কাছে চেকপোস্ট চলাকালে ৪ কেজি গাঁজাসহ মোসাঃ সোনিয়া আক্তার ওরফে রিয়া মনি (২০) নামে এক তরুণীকে আটক করে এসআই মোঃ মনির হোসেনের নেতৃত্বাধীন টিম। গ্রেপ্তারকৃত রিয়া মনির বাড়ি ভোলা সদর থানার আলীনগর গ্রামে।

​১ আগস্ট রাত ৮:৩০ মিনিটে শহিদনগর এলাকায় অভিযান চালিয়ে একটি হত্যা মামলার আসামি মোঃ ওমর ফারুক ওরফে জীবনকে (২৬) গ্রেপ্তার করেন এসআই রবিউল ইসলাম। তিনি দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের নৈইয়ার গ্রামের বাসিন্দা।

​২ আগস্ট (রবিবার) রাত ৩:৩০ মিনিটে সবজিকান্দি এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি মামলার ৩ আসামিকে গ্রেপ্তার করেন এসআই আজিজুল ইসলাম। গ্রেপ্তারকৃতরা হলেন,​মোঃ সুমন (৩০), তুজারভাঙ্গা,​মোঃ আলামিন (২৬)মাইথারদিয়া,​মোঃ শরীফ (৩৩), মাইথারদিয়া,এর আগে রাত ১:২০ মিনিটে দাউদকান্দি উপজেলা গেট এলাকা থেকে ডাকাতির প্রস্তুতির মামলায় আরও ২ জনকে গ্রেপ্তার করেন এসআই আরিফুর রহমান। গ্রেপ্তারকৃতরা হলেন,​মোঃ সজীব (২১) চেঙ্গাকান্দি (বর্তমানে তুজারভাঙ্গা),​মোঃ নাছির (৩০)তুজারভাঙ্গা।

২ আগস্ট রাত ২:৩০ মিনিটে দোনারচর এলাকায় অভিযান চালিয়ে তিতাস থানার কড়িকান্দি গ্রামের মোঃ হৃদয় মিয়াকে (২৫) একটি চুরি মামলায় গ্রেপ্তার করেন এসআই মোঃ মনির হোসেন।

গ্রেপ্তারকৃত ৮ আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।