দাউদকান্দিতে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১৮

প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৬

দাউদকান্দিতে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১৮

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের পৃথক অভিযানে ১১৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মামলায় ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) দাউদকান্দি উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে ও দিকনির্দেশনায় পুলিশের একাধিক দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে এসআই ইসমাইল হোসেন, এসআই রবিউল ইসলাম, এসআই আজিজুল ইসলাম ও এএসআই সঞ্জয় কুমার প্রামাণিকসহ পুলিশের সদস্যরা অংশ নেন।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, মাদক মামলায় গ্রেপ্তার তিনজন হলেন মো. সিহাব আহমেদ (২৫), মো. সুমন মিয়া (২২) ও মো. জিলানী (২৫)। চুরির মামলায় গ্রেপ্তার হয়েছেন আমির হোসেন (২৪) ও হুমায়ুন কবির (২৪)। এ ছাড়া ডাকাতির প্রস্তুতি মামলায় একজন, জিআর পরোয়ানাভুক্ত মো. মেহেদী ওরফে মিন্টু এবং সিআর পরোয়ানাভুক্ত সজিব মিয়া, জোসনা বেগম, সোনিয়া আক্তার ও রোকসানাকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ আইনের ৩৪ ধারায় গ্রেপ্তার পাঁচজন হলেন সাগর (৩০), কামাল হোসেন (৫০), বাহাদুর (৪০), বায়জিদ (২৯) ও মো. মহসিন মিয়া (৪৫)। এ ছাড়া মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত মো. শামীম (২৭) ও মো. ইমন (২৩) কে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, অভিযানে মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি বিভিন্ন মামলার আসামি ও পরোয়ানাভুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের পৃথক মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

দাউদকান্দি মডেল থানা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।