দাউদকান্দিতে ৩৫ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ, গ্রেপ্তার ১ দৈনিক স্বদেশকণ্ঠ দৈনিক স্বদেশকণ্ঠ প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২৬ দাউদকান্দিতে ৩৫ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ, গ্রেপ্তার ১ দাউদকান্দি প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ৩৫ কেজি গাঁজা ও একটি টয়োটা হাইস মাইক্রোবাস সহ মোঃ ইব্রাহিম (২৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুর সাড়ে ১টার দিকে দাউদকান্দি পৌরসভার দক্ষিণ সতানন্দি এলাকায় দাউদকান্দি মেঘনা-গোমতী টোল প্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে পুলিশের চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার মোঃ ইব্রাহিম কুমিল্লার সদর দক্ষিণ থানার শ্যামবকসী এলাকার তাইজুল ইসলামের ছেলে। পুলিশ জানায়,কুমিল্লা জেলার পুলিশ সুপার এবং দাউদকান্দি সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ খলিলুর রহমানের দিকনির্দেশনায় মাদকবিরোধী নিয়মিত অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট পরিচালনার সময় একটি টয়োটা হাইস মাইক্রোবাসে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িটির চালকের আসনের পেছনের সিটের নিচে বিশেষ কায়দায় তৈরি বক্সে রাখা ১৪টি প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ২ দশমিক ৫ কেজি করে মোট ৩৫ কেজি গাঁজা ছিল। এ সময় গাঁজা বহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-চ-১৫-৮১৮১ নম্বরের টয়োটা হাইস মাইক্রোবাসটিও জব্দ করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ইব্রাহিম দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির জন্য বহন করার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) অধীর চৌধুরী ও সঙ্গীয় ফোর্স। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দাউদকান্দি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে SHARES অপরাধ বিষয়: